ইরানি জাহাজ না ছাড়লে ব্রিটিশ জাহাজ আটক করা উচিত: মোহসেন রেজায়ি
https://parstoday.ir/bn/news/iran-i71739-ইরানি_জাহাজ_না_ছাড়লে_ব্রিটিশ_জাহাজ_আটক_করা_উচিত_মোহসেন_রেজায়ি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান ও নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, জিব্রাল্টার প্রণালী থেকে অবৈধভাবে আটক ইরানি তেলবাহী ট্যাংকারকে যদি ব্রিটেন ছেড়ে না দেয় তাহলে ইরান সরকারের উচিত হবে ব্রিটিশ জাহাজ আটক করা।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুলাই ০৫, ২০১৯ ১৩:১০ Asia/Dhaka
  • মোহসেন রেজায়ি
    মোহসেন রেজায়ি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান ও নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, জিব্রাল্টার প্রণালী থেকে অবৈধভাবে আটক ইরানি তেলবাহী ট্যাংকারকে যদি ব্রিটেন ছেড়ে না দেয় তাহলে ইরান সরকারের উচিত হবে ব্রিটিশ জাহাজ আটক করা।

ইরানের এ কর্মকর্তা বলেন, ইসলামি বিপ্লব সফল হওয়ার পর গত ৪০ বছরে ইরান কখনো কোনো উত্তেজনার সূচনাকারী হয় নি তবে যেকোনো বলদর্পিতার জবাব দিতে কখনো দ্বিধা করবে না।

সিরিয়া অভিমুখে যাওয়ার সময় গতকাল জিব্রাল্টার প্রণালীতে ব্রিটিশ মেরিন সেনারা ইরানি তেলবাহী জাহাজ গ্রেস-১কে আটক করে। স্পেন জানিয়েছে, মার্কিন সরকারের অনুরোধে ব্রিটেন ইরানি জাহাজ আটক করেছে।

আটক ইরানি তেলবাহী জাহাজ গ্রেস-১

তেলবাহী জাহাজ গ্রেস-১ আটকের ঘটনায় তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাককায়েরকে তলব করে। ইরান বলেছে, জাহাজ মুক্ত করার জন্য তেহরান তার সমস্ত রাজনৈতিক ও আইনগত শক্তি কাজে লাগাবে।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।