ইরানি তেল ট্যাংকার আটকের জবাব দেওয়া হবে: জেনারেল বাকেরি
https://parstoday.ir/bn/news/iran-i71824-ইরানি_তেল_ট্যাংকার_আটকের_জবাব_দেওয়া_হবে_জেনারেল_বাকেরি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি  বলেছেন, ইরানের তেল ট্যাংকার আটকের জবাব দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সময় ও স্থানে এ জবাব দেওয়া হবে বলে তিনি জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৯, ২০১৯ ০৮:১৭ Asia/Dhaka
  • জেনারেল বাকেরি
    জেনারেল বাকেরি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি  বলেছেন, ইরানের তেল ট্যাংকার আটকের জবাব দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সময় ও স্থানে এ জবাব দেওয়া হবে বলে তিনি জানান।

মোহাম্মাদ বাকেরি আজ (মঙ্গলবার) সশস্ত্র বাহিনীর এক অনুষ্ঠানে এ কথা বলেন। পরমাণু সমঝোতা ইস্যুতে ইউরোপ ও আমেরিকার অন্যায় তৎপরতার সমালোচনা করে বলেন, পাশ্চাত্য পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করার পরও ইরান এক বছর ধৈর্য ধরেছে। কারণ তেহরান গোটা বিশ্বের সব মানুষ ও সরকারকে এটা বোঝাতে চেয়েছে যে, ইরান প্রতিশ্রুতি দিলে তা মেনে চলে এবং ইরানের শত্রুরা প্রতিশ্রুতি লঙ্ঘনকারী।

মেজর জেনারেল বাকেরি আরো বলেন, বিশ্বের সবার কাছেই এখন এটা প্রমাণিত যে,  ইরান যুদ্ধকামী নয় এবং অন্য কোন দেশের ওপর হামলার কোনো ইচ্ছা ইরানের নেই। তবে ইরান যুদ্ধকে ভয় পায় না বলে তিনি জানান।

ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রসঙ্গে তিনি আমেরিকার অন্যায় তৎপরতা ও বিশ্বাসঘাতকতার কথা তুলে ধরে বলেন, বর্তমান পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে আলোচনার অর্থ হচ্ছে আত্মসমর্পন।

ইরান মার্কিন অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার পর প্রতিশোধ হিসেবে জিব্রালটায় ইরানি তেল ট্যাংকার আটক করা হয়েছে বলে তিনি জানান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।