তেল ট্যাংকারকে মুক্তি না দিলে বিনা জবাবে পার পাবে না ব্রিটেন: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i71951-তেল_ট্যাংকারকে_মুক্তি_না_দিলে_বিনা_জবাবে_পার_পাবে_না_ব্রিটেন_ইরান
ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ বলেছেন, জিব্রাল্টার প্রণালীতে আটক তেলবাহী সুপার ট্যাংকার গ্রেস-ওয়ানকে মুক্তি না দিলে ব্রিটেনের কর্মকাণ্ড বিনা জবাবে পার পাবে না।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুলাই ১৪, ২০১৯ ১৪:২৯ Asia/Dhaka
  • হামিদ বায়েদিনেজাদ
    হামিদ বায়েদিনেজাদ

ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ বলেছেন, জিব্রাল্টার প্রণালীতে আটক তেলবাহী সুপার ট্যাংকার গ্রেস-ওয়ানকে মুক্তি না দিলে ব্রিটেনের কর্মকাণ্ড বিনা জবাবে পার পাবে না।

তিনি বলেন, “বেআইনিভাবে ট্যাংকার আটক করে ব্রিটেন যে ভুল করেছে সেই ভুলের পুনরাবৃত্তি হওয়া উচিত হবে না। ইরানি জাহাজ কোনো আইন বা প্রথা ভঙ্গ করে নি কিন্তু ব্রিটেন দস্যুতার মাধ্যমে নিশ্চিতভাবে তা করেছে।” হামিদ বায়েদিনেজাদ তার টুইটার পেইজে এসব কথা লিখেছেন।

ইরানি তেলবাহী সুপার ট্যাংকার গ্রেস-ওয়ান

ইরানি রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, “ইরানি তেল ট্যাংকার ও কার্গোকে মুক্তি দিতে ব্যর্থ হলে ব্রিটিশ পদক্ষেপ বিনা জবাবে পার পাবে না।”

গত ৪ জুলাই ব্রিটিশ নিয়ন্ত্রিত জিব্রাল্টার প্রণালী থেকে ইরানি তেলবাহী সুপার ট্যাংকার গ্রেস-ওয়ান আটক করে ব্রিটিশ মেরিন সেনারা। মার্কিন চাপের মুখে তারা এ কাজ করে। গতকাল জাহাজের সব ক্রুকে মুক্তি দিয়েছে জিব্রাল্টার কর্তৃপক্ষ তবে জাহাজের বিষয়ে এখনো তদন্ত চালাচ্ছে তারা।#

পার্সটুডে/এসআইবি/১৪