ব্রিটেনকে চোরাবালিতে নেয়ার চেষ্টা করছেন জন বোল্টন: ইরান
-
জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ব্রিটেনকে চোরাবালিতে টেনে নেয়ার চেষ্টা করছেন। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনের প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।
দৈনিক গার্ডিয়ান লিখেছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন জিব্রাল্টার প্রণালীতে ইরানি তেল ট্যাংকার আটকের জন্য ব্রিটিশ সরকারকে অনুপ্রাণিত করেছেন।
জাওয়াদ জারিফ আজ রোববার তার ব্যক্তিগত টুইটার পেইজে লিখেছেন, ট্রাম্পকে শতাব্দীর সবচেয়ে বড় যুদ্ধে টেনে নিতে ব্যর্থ হয়ে এবং 'বি-টিম' ভেঙে যাওয়ার আশঙ্কা থেকে জন বোল্টন এখন তার বিষ ব্রিটেনের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে এবং ব্রিটেনকে চোরাবালিতে ফেলার চেষ্টা করছে।
বিচক্ষণতা ও দূরদর্শিতাই কেবল এ ধরণের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারে বলে তিনি মন্তব্য করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিশ্বের চারজন যুদ্ধবাজ রাজনীতিককে একসঙ্গে ‘বি-টিম’ বলে অভিহিত করে থাকেন যাদের নামের আদ্যাক্ষর ইংরেজি ‘বি’ দিয়ে শুরু হয়েছে। ওই চার যুদ্ধবাজ রাজনীতিক হলেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মাদ বিন জায়েদ এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।