আমরা ধারণা করতে পারি নি ট্রাম্প এত বড় মিথ্যা বলতে পারেন: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i72143-আমরা_ধারণা_করতে_পারি_নি_ট্রাম্প_এত_বড়_মিথ্যা_বলতে_পারেন_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারো স্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, ইরানি ড্রোন ভূপাতিত করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের মিথ্যা কথা বলেছেন। গতকাল (রোববার) ইরানের জাতীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের পর জেনারেল হাজিজাদেহ একথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২১, ২০১৯ ২০:৩১ Asia/Dhaka
  • আইআরজিসি’র অ্যারো স্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ
    আইআরজিসি’র অ্যারো স্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারো স্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, ইরানি ড্রোন ভূপাতিত করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের মিথ্যা কথা বলেছেন। গতকাল (রোববার) ইরানের জাতীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের পর জেনারেল হাজিজাদেহ একথা বলেন।

গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস বক্সার থেকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইরানের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এ সম্পর্কে জেনারেল হাজিজাদেহ বলেন, “ট্রাম্পের মিথ্যা এত বড় ছিল যে, প্রথমে আমরা বিশ্বাস করেছিলাম হয়ত তারা সত্যিই আমাদের কোনো ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। ট্রাম্পের দাবির পর আমরা আমাদের সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিট কয়েকবার করে পরীক্ষা করি। কারণ, আমরা ধারণা করতে পারি নি যে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজে গণমাধ্যমের কাছে এত বড় মিথ্যা কথা বলবেন।”

মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস-বক্সারের ওপর রনজরদারি করে ইরানি ড্রোন মোহাজের-৪

জেনারেল হাজিজাদেহ বলেন, “এ কারণে আমরা এ খবর নাকচ করার বিষয়ে কয়েক ঘণ্টা সময় নিই এবং চূড়ান্তভাবে আমরা দেখি যে, হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করার আগ পর্যন্ত আমাদের ড্রোন তার গতিবিধি পর্যবেক্ষণ করে; এর পর নিরাপদে ফিরে আসে।”#

পার্সটুডে/এসআইবি/২২