ইরান সফর করছেন ইরাকের প্রধানমন্ত্রী; রুহানির সঙ্গে বৈঠক
https://parstoday.ir/bn/news/iran-i72179-ইরান_সফর_করছেন_ইরাকের_প্রধানমন্ত্রী_রুহানির_সঙ্গে_বৈঠক
ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি সোমবার ইরান সফরে এসেছেন। তেহরান পৌঁছে তিনি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠক করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২২, ২০১৯ ১৯:৩৪ Asia/Dhaka
  • ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ইরাকি প্রধানমন্ত্রীর বৈঠক
    ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ইরাকি প্রধানমন্ত্রীর বৈঠক

ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি সোমবার ইরান সফরে এসেছেন। তেহরান পৌঁছে তিনি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠক করেছেন।

তাদের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানা গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গেও তিনি বৈঠক করবেন বলে কথা রয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর ইরানে এটি আদিল আব্দুল মাহদির দ্বিতীয় সফর। গত এপ্রিলেও তিনি একবার ইরান সফর করেছেন।

ইরাকের প্রধানমন্ত্রী ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চান বলে যে খবর বেরিয়েছে সে প্রসঙ্গে সোমবার ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, মিত্র দেশগুলোর যে নেতাই ইরান সফরে আসেন তিনিই আঞ্চলিক উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব দেন। তবে কোন দেশ মধ্যস্থতাকারী হতে চায় এমন কোনো বিষয় নেই।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।