ট্রাম্পের মহাষড়যন্ত্রমূলক 'ডিল অব দ্যা সেঞ্চুরি' ব্যর্থ হবে: ইরান
-
ট্রাম্পের \'ডিল অব দ্যা সেঞ্চুরি\' বিরুদ্ধে প্রতিবাদ মিছিল
ফিলিস্তিনি সংকট নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ষড়যন্ত্রমূলক শান্তি প্রস্তাব 'ডিল অব দ্যা সেঞ্চুরি' অসৎ উদ্দেশ্যে তৈরি হওয়ায় এবং এতে অবাস্তব পদক্ষেপ অন্তর্ভুক্ত হওয়ায় তা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযু্ক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি ইসহাক আলে হাবিব।
ইসহাক আলে হাবিব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, ট্রাম্পের ডিল অব দ্যা সেঞ্চুরি পক্ষপাতপুষ্ট এবং এটি শর্তহীনভাবে ইহুদিবাদী ইসরাইলের স্বার্থে তৈরি করা হয়েছে। তিনি বলেন, "ডিল অব দ্যা সেঞ্চুরির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি জাতির গৌরব, আত্মমর্যাদা এবং সম্মান কিনে নেয়ার পায়তারা করছেন। কিন্তু ফিলিস্তিনিদের সব পক্ষ এটি প্রত্যাখ্যান করেছে।"
ফিলিস্তিনিদের জন্য কিছু অর্থনৈতিক সুবিধা দেয়ার অজুহাতে দখলদার ইসলাইলকে প্রতিষ্ঠিত করা ট্রাম্পের ডিল অব দ্যা সেঞ্চুরির মূল উদ্দেশ্য বলেও উল্লেখ করেন ইরানের এ কূটনীতিক। গোটা বিশ্বকে আমেরিকার এই অশুভ তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।#
পার্সটুডে/বাবুল আখতার/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।