ইরানের শক্তি বেড়েছে, শত্রুদের উচিত সেভাবে হিসাব-নিকাশ করা: আইআরজিসি প্রধান
-
মেজর জেনারেল সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, গোটা বিশ্বেই ইরানের শক্তি ও সামর্থ্য বেড়েছে, কাজেই শত্রুদের উচিত এর ভিত্তিতেই হিসাব-নিকাশ করা।
তিনি আজ (বৃহস্পতিবার) ইরানের উত্তর-পশ্চিমাঞ্চল সফরের সময় এ কথা বলেন।
জেনারেল সালামি বলেন, ইরান বৃহৎ শক্তিগুলোর বলয়ের বাইরে অবস্থান নিয়ে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামরিক ক্ষেত্রে স্বাধীনতা বজায় রেখেছে।
আইআরজিসি'র প্রধান আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান হচ্ছে বিশ্বের একটি স্বাধীন শক্তি। কাঠামোগত এই স্বাধীনতা গোটা বিশ্বের জন্য আদর্শে পরিণত হয়েছে এবং বিশ্বের অনেক দেশ ও জাতিকে প্রভাবিত করতে সক্ষম হয়েছে।
আইআরজিসি'র কমান্ডার বলেন, ইরানি সেনারা সব সময় নিজের ভূখণ্ড রক্ষার বিষয়ে সজাগ রয়েছে। প্রয়োজনে তারা জীবন দিতেও প্রস্তুত।#
পার্সটুডে/এসএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।