ইরানের পরমাণু কর্মসূচি পুরোদমে চলছে: সালেহি
https://parstoday.ir/bn/news/iran-i73204-ইরানের_পরমাণু_কর্মসূচি_পুরোদমে_চলছে_সালেহি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি কখনোই বন্ধ হয় নি এবং বর্তমানে পুরোদমে চলছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৯, ২০১৯ ১৪:২৩ Asia/Dhaka
  • সালেহি
    সালেহি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি কখনোই বন্ধ হয় নি এবং বর্তমানে পুরোদমে চলছে।

তিনি তেহরানের পশ্চিমে আলবোর্জ প্রদেশে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন। সালেহি আরও বলেছেন, পরমাণু বিষয়ক সমঝোতা 'জেসিপিওএ' মেনেই ইরান এসব শান্তিপূর্ণ তৎপরতা চালাচ্ছে, আর এ কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সমঝোতাকে সবচেয়ে খারাপ চুক্তি হিসেবে অভিহিত করছেন। 

সালেহি বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের নীতি নির্ধারণী ভূমিকা রয়েছে। ইরানকে বাদ দিয়ে মধ্যপ্রাচ্য কাঙ্খিত অবস্থানে পৌঁছাতে পারবে না।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আরও বলেন, ইরানের ইসলামি বিপ্লব, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে এবং অন্যান্য জাতির জন্যও প্রেরণা হিসেবে কাজ করছে।

এর আগে তিনি জানিয়েছেন, ইরানে সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ বাড়ানো হয়েছে এবং পারমাণবিক হাসপাতাল তৈরির কাজ এগিয়ে চলেছে।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।