ইয়েমেনের আনসারুল্লাহর শক্তি শত্রুদের জন্য বিশ্বাস করা কঠিন: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i73960-ইয়েমেনের_আনসারুল্লাহর_শক্তি_শত্রুদের_জন্য_বিশ্বাস_করা_কঠিন_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইয়েমেনের আনসারুল্লাহ'র শক্তি ও সামর্থ্য এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, তা বিশ্বাস করা শত্রুদের জন্য কঠিন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০১৯ ১৪:৩৭ Asia/Dhaka
  • মেজর জেনারেল হোসেন সালামি
    মেজর জেনারেল হোসেন সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইয়েমেনের আনসারুল্লাহ'র শক্তি ও সামর্থ্য এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, তা বিশ্বাস করা শত্রুদের জন্য কঠিন।

তিনি গতরাতে তেহরানে আরও বলেছেন, আনসারুল্লাহ এমন সব জায়গায় হামলা করছে যেখানে হামলা করা সম্ভব নয় বলে ভাবতো শত্রুরা।

ইয়েমেন ইস্যুতে ইরানের বিরুদ্ধে শত্রুদের অপবাদ প্রসঙ্গে তিনি বলেন, ইয়েমেনিরা সৌদি আরবের আরামকোর তেল স্থাপনায় হামলা চালিয়েছে, কিন্তু শত্রুরা এই বলে মিথ্যাচার করছে যে ইরান এর পেছনে রয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের আবকাইক তেলক্ষেত্র ও খুরাইস তেল শোধনাগারে ১০টি ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী।

ওই ঘটনার পর অতীতের মতো এবারও সৌদি আরব ও আমেরিকা হামলার জন্য ইরানকে দায়ী করেছে। তবে ইরান প্রথম থেকেই ওই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।#

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।