আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে এলে অচলাবস্থা নিরসনে প্রস্তুত ইরান
https://parstoday.ir/bn/news/iran-i73973-আমেরিকা_পরমাণু_সমঝোতায়_ফিরে_এলে_অচলাবস্থা_নিরসনে_প্রস্তুত_ইরান
২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা নিরসনে ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রস্তুত রয়েছে যদি আমেরিকা এই সমঝোতায় ফিরে আসে এবং ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০১৯ ০৬:২৪ Asia/Dhaka
  • ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি
    ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি

২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা নিরসনে ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রস্তুত রয়েছে যদি আমেরিকা এই সমঝোতায় ফিরে আসে এবং ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি গতকাল (বুধবার) একথা বলেছেন। তিনি বলেন, আমেরিকার যদি পরমাণু সমঝোতায় ফিরে আসে এবং ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় তাহলে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আলী রাবিয়ি বলেন, ইরানের পক্ষ থেকে অনেক বেশি আশ্বাস দেয়া হয়েছে এবং অচলাবস্থা নিরসনের জন্য প্রেসিডেন্ট হাসান রুহানি একটি প্রস্তাব পেশ করেছেন যাতে পরমাণু সমঝোতার অবকাঠামোর ভেতরে থেকে সামান্য কিছু পরিবর্তন করতে পারি আমরা।

ইরানের সরকারের মুখপাত্র বলেন, তার সরকার দেশের জনগণের স্বার্থ দেখার চেষ্টা করছে এবং যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় আর পরমাণু সমঝোতা তার প্রকৃত মর্যাদা ফিরে পায় তাহলে এর অবকাঠামোর ভেতরে থেকে একটা আলোচনার পথ বের হবে যেখানে রাশিয়া, চীন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি থাকবে।#

পার্সটুডে/এসআইবি/২৬