নিরাপত্তা বাইরে থেকে কিনে আনা যায় না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i74099-নিরাপত্তা_বাইরে_থেকে_কিনে_আনা_যায়_না_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, আঞ্চলিক দেশগুলোর বুঝা উচিৎ 'নিরাপত্তা' কেনার বিষয় নয়। তিনি আজ (সোমবার) তেহরানে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০১৯ ১২:৫৮ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস মুসাভি
    সাইয়্যেদ আব্বাস মুসাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, আঞ্চলিক দেশগুলোর বুঝা উচিৎ 'নিরাপত্তা' কেনার বিষয় নয়। তিনি আজ (সোমবার) তেহরানে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

মুসাভি আরও বলেছেন, ইরান এই অঞ্চলের দেশগুলোর মাধ্যমেই আঞ্চরিক নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে। ইরান চায় গোটা অঞ্চলেই শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত হোক। তবে ইরান বাইরে থেকে কেনার মাধ্যমে বরং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এটা করতে চায়।

ইরান ইয়েমেনে অস্ত্র পাঠাচ্ছে বলে সৌদি আরব যে দাবি করছে তা আবারও প্রত্যাখ্যান করে তিনি বলেন, ইয়েমেনের ওপর সবচেয়ে কঠিন অবরোধ আরোপ করে রাখা হয়েছে। সেখানে মানিবক ত্রাণ পর্যন্ত পাঠানো যাচ্ছে না। কাজেই সৌদি দাবির কোনো ভিত্তি নেই।

তিনি বলেন, ইয়েমেন সংকট অবসানের একমাত্র উপায় হচ্ছে যুদ্ধবিরতি মেনে নেয়া এবং অবরোধের অবসান ঘটানো। তিনি আশা প্রকাশ করে বলেন, যুদ্ধ বিরতির পর ইয়েমেনে মানবিক ত্রাণ পাঠানো পর উন্মুক্ত হবে।

আফগানিস্তানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনকে ইরান স্বাগত জানায় বলেও তিনি উল্লেখ করেছেন।#

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।