তেল ট্যাংকারে হামলার তদন্তে জাতিসংঘের সাহায্য চাইল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i74658-তেল_ট্যাংকারে_হামলার_তদন্তে_জাতিসংঘের_সাহায্য_চাইল_ইরান
লোহিত সাগরে একটি ইরানি তেল ট্যাংকারে সন্ত্রাসী হামলার তদন্তে জাতিসংঘের সাহায্য চেয়েছে তেহরান। গত ১১ অক্টোবর সৌদি আরবের জেদ্দা বন্দরের অদূরে ইরানি তেল ট্যাংকার সাবিতি’র ওপর দু’টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজটির ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি বা তেল নিঃসরণের ঘটনা ঘটেনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২২, ২০১৯ ০২:৫৮ Asia/Dhaka
  • ইরানি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ফলে সৃষ্ট গর্ত
    ইরানি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ফলে সৃষ্ট গর্ত

লোহিত সাগরে একটি ইরানি তেল ট্যাংকারে সন্ত্রাসী হামলার তদন্তে জাতিসংঘের সাহায্য চেয়েছে তেহরান। গত ১১ অক্টোবর সৌদি আরবের জেদ্দা বন্দরের অদূরে ইরানি তেল ট্যাংকার সাবিতি’র ওপর দু’টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজটির ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি বা তেল নিঃসরণের ঘটনা ঘটেনি।

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশর সোমবার এক বিবৃতিতে বলেছে, সাবিতির ওপর ক্ষেপণাস্ত্র হামলায় কারা জড়িত তা খুঁজে বের করতে ইরান যে তদন্ত শুরু করেছে তাতে জাতিসংঘের সহযোগিতা প্রয়োজন। বিবৃতিতে এই তদন্তে জাতিসংঘের বিশেষজ্ঞদের অংশগ্রহণের সুযোগ করে দেয়ার জন্য মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানানো হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের স্থায়ী মিশনের বিবৃতিতে বলা হয়, তেল ট্যাংকারটিতে হামলার ঘটনায় কোনো একটি দেশের সরকার জড়িত এবং এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করা যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সম্প্রতি বলেছেন, তেল ট্যাংকার সাবিতি’র ওপর একটি বা কয়েকটি দেশ সম্মিলিতভাবে হামলা চালিয়েছে।

ইরানি তেল ট্যাংকার সাবিতি গতকাল সোমবার ইরানের পানিসীমায় প্রবেশ করেছে বলে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে। #

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।