ইরানে সামরিক সরঞ্জামের আধুনিকায়নে বিদেশি নির্ভরতা নেই: জেনারেল বাকেরি
https://parstoday.ir/bn/news/iran-i75113-ইরানে_সামরিক_সরঞ্জামের_আধুনিকায়নে_বিদেশি_নির্ভরতা_নেই_জেনারেল_বাকেরি
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, বিদেশি নির্ভরতা ছাড়াই সামরিক সরঞ্জামের আধুনিকায়ন চলছে, এতে খরচও কম হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৯, ২০১৯ ১৪:০৫ Asia/Dhaka
  • জেনারেল বাকেরি
    জেনারেল বাকেরি

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, বিদেশি নির্ভরতা ছাড়াই সামরিক সরঞ্জামের আধুনিকায়ন চলছে, এতে খরচও কম হচ্ছে।

তিনি আজ (শনিবার) সেনাবাহিনীর পদানিক ইউনিটের সামরিক সরঞ্জাম নির্মাণ বিভাগ পরিদর্শনের সময় এ কথা বলেন।

কোনো কোনো ক্ষেত্রে ট্যাংক, গোলা ও সাজোয়া যানের মূল অংশ রেখে সেগুলোকে আধুনিকায়ন করা হয় বলে তিনি জানান। বাকেরি আরও বলেছেন, পুরোনো সামরিক সরঞ্জাম পরিবর্তন এবং নতুন প্রযুক্তিতে সজ্জিত করার ক্ষেত্রে ইরান অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে এবং বর্তমানে ইরান অত্যাধুনিক সরঞ্জামের অধিকারী।

পাশ্চাত্যের কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান সামরিক ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করেছে এবং এরিমধ্যে সামরিক ক্ষেত্রেও শত্রুর মোকাবেলায় নিজের শক্তি ও দক্ষতা প্রমাণ করতে সক্ষম হয়েছে।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।