আপনারা পরমাণু সমঝোতা বাঁচাবেন! জারিফের বিস্ময়
https://parstoday.ir/bn/news/iran-i75203-আপনারা_পরমাণু_সমঝোতা_বাঁচাবেন!_জারিফের_বিস্ময়
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বিস্ময় প্রকাশ করে বলেছেন, ইউরোপের স্বাক্ষরকারী দেশগুলো পরমাণু সমঝোতা রক্ষা করবে এটি বিশ্বাস করা কঠিন। তিনি বলেন, প্রকৃতপক্ষে ইউরোপের দেশগুলো এ পর্যন্ত পরমাণু সমঝোতা রক্ষার ক্ষেত্রে তাদের কোনো প্রতিশ্রুতি পূরণ করে নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১২, ২০১৯ ১৪:২৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বিস্ময় প্রকাশ করে বলেছেন, ইউরোপের স্বাক্ষরকারী দেশগুলো পরমাণু সমঝোতা রক্ষা করবে এটি বিশ্বাস করা কঠিন। তিনি বলেন, প্রকৃতপক্ষে ইউরোপের দেশগুলো এ পর্যন্ত পরমাণু সমঝোতা রক্ষার ক্ষেত্রে তাদের কোনো প্রতিশ্রুতি পূরণ করে নি।

আজ (মঙ্গলবার) জারিফ তার টুইটার অ্যাকাউন্টে এ মন্তব্য করেছেন। এর আগে ইউরোপের দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা যৌথ বিবৃতিতে বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছেন।

ইরানের ফোরদো পরমাণু স্থাপনা

ইরান সম্প্রতি ফোরদো পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে নতুন করে উদ্যোগ নেয়ার পর ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের দেশ যৌথভাবে এই বিবৃতি দিল। বিবৃতির একটি বড় অংশ তুলে ধরে জারিফ প্রশ্ন করেছেন- আপনারা সত্যিই পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন? তাহলে একটি প্রমাণ দেখান গত ১৮ মাসের মধ্যে আপনারা যা বাস্তবায়ন করেছেন।

এবারের বিবৃতিতেও ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে বিভিন্ন উপায় বিবেচনা করার কথা বলেছেন। জবাবে জাওয়াদ জারিফ বলেছেন, ইরান এরইমধ্যে নানা উপায়ের কথা বলেছে কিন্তু ইউরোপীয় পক্ষগুলো শুধুমাত্র কালক্ষেপণ করেছে।#

পার্সটুডে/এসআইবি/১২