শত্রুরা কখনো ইরানকে নতজানু করতে পারবে না: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i75525-শত্রুরা_কখনো_ইরানকে_নতজানু_করতে_পারবে_না_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, শত্রুরা কখনো ইরানি জনগণকে নতজানু করতে পারবে না। গতকাল (বুধবার) পূর্ব আজারবাইজান প্রদেশে প্রশাসনিক বৈঠকের সময় তিনি একথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৮, ২০১৯ ০৪:৫১ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, শত্রুরা কখনো ইরানি জনগণকে নতজানু করতে পারবে না। গতকাল (বুধবার) পূর্ব আজারবাইজান প্রদেশে প্রশাসনিক বৈঠকের সময় তিনি একথা বলেন।

এ সময় প্রেসিডেন্ট রুহানি ইরানে বিক্ষোভের নামে সহিংসতা এবং শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার প্রসঙ্গ তুলে ধরে তা মোকাবেলায় ইরানি জনগণের পাল্টা প্রতিরোধমূলক অবস্থানের প্রশংসা করেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, শত্রুরা ভেবেছিল তাদের উস্কানিতে বিক্ষোভের নামে যে সহিংসতা শুরু হয়েছিল তা মাসের-পর-মাস চলবে কিন্তু ইরানি জনগণের সরব উপস্থিতি এবং তাদের দৃঢ় অবস্থান শত্রুদেরকে আবার হতাশ করেছে।

ড. হাসান রুহানি বলেন, “আমাদের কাছে যে তথ্য রয়েছে সে অনুসারে শত্রুরা গত দুই বছর ধরে বিপুলসংখ্যক অর্থ বিনিয়োগ করেছে। একদিকে তারা অর্থ, অস্ত্র এবং প্রচারণা বোমার সাহায্যে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছে, অন্যদিকে তারা ইরানের উপর কঠোর অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে। শত্রুরা ভেবেছিল যদি কোন বিপর্যয় নেমে আসে তাহলে ইরানের পুরো সরকার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে কিন্তু তারা ব্যর্থ হয়েছে।”#

পার্সটুডে/এসআইবি/২৮