ইরানে সংসদ নির্বাচনের প্রার্থীদের নাম নিবন্ধন শুরু
ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (রোববার) থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের নাম নিবন্ধন শুরু হয়েছে। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত নাম নিবন্ধন প্রক্রিয়া চলবে।
এ সময়ের মধ্যে যেকোনো ব্যক্তি নির্বাচনি দপ্তরে গিয়ে প্রার্থী হিসেবে নাম লেখাতে পারবেন।
এরপর প্রার্থী যাচাই-বাছাই শুরু হবে। ১২ ফেব্রুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১৩ ফেব্রুয়ারি থেকে নির্বাচনি প্রচার শুরু হবে। সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ২১ ফেব্রুয়ারি।
এ দিন ইরানের জনগণ সংসদের ২৯০ জন সদস্যকে চার বছরের জন্য নির্বাচন করবেন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
রাষ্ট্র পরিচালনা ও নীতি নির্ধারণে ইরানের সংসদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইরানে একজন মন্ত্রী নিয়োগেও সংসদের অনুমোদন নিতে হয়।#
পার্সটুডে/এসএ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।