ইরানের রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব গ্রহণ করে নি আসাদ পরিবার
https://parstoday.ir/bn/news/iran-i7606-ইরানের_রাজনৈতিক_আশ্রয়ের_প্রস্তাব_গ্রহণ_করে_নি_আসাদ_পরিবার
ইরান সিরিয়ার প্রেসিডেন্টের পরিবারকে রাজনৈতিক আশ্রয় দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল কিন্তু সে প্রস্তাব গ্রহণ করেন নি বাশার আল-আসাদ। বাশার আল-আসাদ বলেছিলেন যে তার পরিবারের সঙ্গে সিরিয়ার অন্যান্যদের কোনো পার্থক্য নেই। লেবাননের আল-মায়েদিন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি ।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ২৪, ২০১৬ ০৩:৩৩ Asia/Dhaka
  • ইরানের রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব গ্রহণ করে নি আসাদ পরিবার

ইরান সিরিয়ার প্রেসিডেন্টের পরিবারকে রাজনৈতিক আশ্রয় দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল কিন্তু সে প্রস্তাব গ্রহণ করেন নি বাশার আল-আসাদ। বাশার আল-আসাদ বলেছিলেন যে তার পরিবারের সঙ্গে সিরিয়ার অন্যান্যদের কোনো পার্থক্য নেই। লেবাননের আল-মায়েদিন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি ।

ইরানের ইসলামি গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি সিরিয়ার প্রেসিডেন্টকে এ প্রস্তাব দিয়েছিলেন বলে জানান মাহমুদ আলাভি। কিন্তু বাশার আল-আসাদ এ প্রস্তাব গ্রহণ করেন নি। আসাদ বলেছিলেন, সিরিয়ার অন্যান্য পরিবারের মতই তার পরিবারের সদস্যরা দামেস্কেই থাকবেন।

সিরিয়ার বিরুদ্ধে কখন থেকে এবং কেন ষড়যন্ত্র করা হয় তাও এ সাক্ষাৎকারে তুলে ধরেন তিনি। ২০০৬ সালের জুলাই মাসে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পক্ষ নেয় দামেস্ক এবং তখন থেকেই দেশটির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় বলে জানান তিনি।#

মূসা রেজা/২৪