পরমাণু কর্মসূচির ব্যাপারে আর কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান
https://parstoday.ir/bn/news/iran-i76477-পরমাণু_কর্মসূচির_ব্যাপারে_আর_কোনো_সীমাবদ্ধতা_মানবে_না_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু কর্মসূচির ব্যাপারে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বা জেসিপিও-তে আরোপ করা আর কোনো সীমাবদ্ধতা মানবে না। রোববার ইরান সরকার এ ব্যাপারে এক বিবৃতির মাধ্যমে সুস্পষ্ট ঘোষণা দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৫, ২০২০ ২২:৪৩ Asia/Dhaka
  • ইরানের একটি পরমাণু স্থাপনা (ফাইল ফটো)
    ইরানের একটি পরমাণু স্থাপনা (ফাইল ফটো)

ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু কর্মসূচির ব্যাপারে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বা জেসিপিও-তে আরোপ করা আর কোনো সীমাবদ্ধতা মানবে না। রোববার ইরান সরকার এ ব্যাপারে এক বিবৃতির মাধ্যমে সুস্পষ্ট ঘোষণা দিয়েছে।

এ সিদ্ধান্তের আলোকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ধাপ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য সেন্ট্রিফিউজসহ যে সব উপায়-উপকরণ লাগে সে ব্যাপারেও ইরান কোন সীমাবদ্ধতা মানে না।

বিবৃতিতে বলা হয়েছে, পরমাণু সমঝোতার ধারা বাস্তবায়ন স্থগিত করার ক্ষেত্রে ইরান পঞ্চম ধাপের পদক্ষেপ নিল এবং পরমাণু সমঝোতার আওতায় এসব কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে ইরানের কোনো সীমাবদ্ধতা মানবে না।

ইরান বিবৃতিতে জোর দিয়ে বলেছে, “এই সিদ্ধান্তের আলোকে ইরান তার পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে ‘টেকনিক্যাল প্রয়োজনের নিরীখে’। একইসঙ্গে ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র সঙ্গে সহযোগিতা অতীতের মতোই অব্যাহত রাখবে।”

এ বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরানের ওপর থেকে যদি নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয় এবং পরমাণু সমঝোতা যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হয় তাহলে ইরান তার এইসব সিদ্ধান্ত পরিবর্তন করবে।#

পার্সটুডে/এসআইবি/৫