ইরানের নৌবহর ভিড়েছে ইন্দোনেশিয়ার বন্দরে
https://parstoday.ir/bn/news/iran-i77759-ইরানের_নৌবহর_ভিড়েছে_ইন্দোনেশিয়ার_বন্দরে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৬৬তম নৌবহর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি বন্দরে ভিড়েছে। সাম্প্রতিক সময়ে ইরান গভীর সমুদ্রে নৌশক্তির উপস্থিতি নিশ্চিত করার যে নীতি গ্রহণ করেছে তার অংশ হিসেবে ইন্দোনেশিয়ার বন্দরে ইরানি নৌবহর পাঠানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২০ ১১:১০ Asia/Dhaka
  • ইরানের নৌবহর ভিড়েছে ইন্দোনেশিয়ার বন্দরে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৬৬তম নৌবহর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি বন্দরে ভিড়েছে। সাম্প্রতিক সময়ে ইরান গভীর সমুদ্রে নৌশক্তির উপস্থিতি নিশ্চিত করার যে নীতি গ্রহণ করেছে তার অংশ হিসেবে ইন্দোনেশিয়ার বন্দরে ইরানি নৌবহর পাঠানো হয়েছে।

নৌবহরের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এহসান নাসিরি গতকাল (মঙ্গলবার) বলেন, ২৫দিন জাহাজ চালিয়ে তারা জাকার্তা বন্দরে ভিড়তে সক্ষম হয়েছেন এবং এই অভিযানের মাধ্যমে বিশ্ববাসীর কাছে ইরানের শক্তিশালী কূটনীতির বার্তা পৌঁছে দিতে চান তারা।

তিনি জানান, ইরানি নৌবহর জাকার্তা বন্দরে তিনদিন অবস্থান করবে এবং ইন্দোনেশিয়ার নৌবাহিনী শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তারা সাক্ষাৎ করবেন।

ইরানের নৌবহরের সেনারা ইন্দোনেশিয়ায় নৌ সেনাদের সঙ্গে বেশ কিছু ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবেন বলেও জানান ক্যাপ্টেন নাসিরি।#

পার্সটুডে/এসআইবি/২৬