ইরানি জনগণের জন্য এবার আমেরিকা মানবিকতার মায়াকান্না
https://parstoday.ir/bn/news/iran-i77810-ইরানি_জনগণের_জন্য_এবার_আমেরিকা_মানবিকতার_মায়াকান্না
ইরানের ওপর ঘোষণা দিয়ে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগকারী আমেরিকা এবার করোনাভাইরাস ছড়িয়ে পড়ার অজুহাতে ইরানি জনগণের কাছে মানবিক সাহায্য পৌঁছাতে সহযোগিতা করার দাবি করেছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২০ ০৩:১৮ Asia/Dhaka
  • মার্কিন অর্থ মন্ত্রণালয়
    মার্কিন অর্থ মন্ত্রণালয়

ইরানের ওপর ঘোষণা দিয়ে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগকারী আমেরিকা এবার করোনাভাইরাস ছড়িয়ে পড়ার অজুহাতে ইরানি জনগণের কাছে মানবিক সাহায্য পৌঁছাতে সহযোগিতা করার দাবি করেছে।

মার্কিন সরকার গতকাল (বৃহস্পতিবার) ঘোষণা করেছে, ইরানে কিছু মানবিক পণ্য সরবরাহের লেনদেন করতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের জন্য ছাড়পত্র প্রদান করা হয়েছে।মার্কিন অর্থ মন্ত্রণালয় দাবি করেছে, সুইজারল্যান্ড ইরানে মানবিক পণ্য পাঠানোর জন্য যে আর্থিক চ্যানেল খুলেছিল সেটিকে স্বীকৃতি দেয়ার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, এই বিশেষ চ্যানেল বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছে এবং এর মাধ্যমে ইরানে খাদ্য ও ওষুধসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পাঠানো যাবে।

ব্রায়ান হুক

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক সম্প্রতি বলেছিলেন, খাদ্য ও ওষুধ নির্মাণকারী বিশ্বের বহু দেশ এই চ্যানেল ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে।

মার্কিন সরকার ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে ইরানের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক পুরোপুরি বন্ধ করে দেয়ার চেষ্টা করছে। এর অংশ হিসেবে ইরানে খাদ্য ও ওষুধ আমদানি পর্যন্ত বন্ধ করে দেয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে ওয়াশিংটন। কিন্তু খাদ্য ও ওষুধের মতো মানুষের নিত্যপ্রয়োজনীয় ও মানবিক চাহিদাসম্পন্ন বস্তুর ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে বিশ্বব্যাপী ব্যাপক নিন্দা ও সমালোচনার মুখে সর্বশেষ এ পদক্ষেপ নিল মার্কিন সরকার।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।