নিজ হাতে দু'টি ফলজ গাছ লাগালেন ইরানের সর্বোচ্চ নেতা (গ্যালারি)
https://parstoday.ir/bn/news/iran-i77957-নিজ_হাতে_দু'টি_ফলজ_গাছ_লাগালেন_ইরানের_সর্বোচ্চ_নেতা_(গ্যালারি)
'প্রাকৃতিক সম্পদ সপ্তাহ' উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি আজ (মঙ্গলবার) তেহরানে বৃক্ষরোপন করেছেন। প্রতি বছর প্রাকৃতিক সম্পদ সপ্তাহে এ কর্মসূচি পালন করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৩, ২০২০ ১৫:০৬ Asia/Dhaka
  • গাছ লাগাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা
    গাছ লাগাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা

'প্রাকৃতিক সম্পদ সপ্তাহ' উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি আজ (মঙ্গলবার) তেহরানে বৃক্ষরোপন করেছেন। প্রতি বছর প্রাকৃতিক সম্পদ সপ্তাহে এ কর্মসূচি পালন করেন তিনি।

আজ দু'টি ফলজ বৃক্ষ রোপন করে তিনি বলেন, বৃক্ষরোপন হচ্ছে বরকতময় কাজ।

নিজ হাতে গাছের চারা রোপনের পর তিনি তাতে পানি ঢালেন। এরপর বৃক্ষরোপনের গুরুত্ব এবং করোনাভাইরাস প্রতিরোধ ইস্যুতে বক্তব্য রাখেন ইরানের সর্বোচ্চ নেতা।

প্রতিবছরের ফার্সি ইসফান্দ মাসে ইরানে প্রাকৃতিক সম্পদ সপ্তাহ পালিত হয়। এ উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপন অভিযান চলে।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।