হরমুজ প্রণালী সংকটের একমাত্র সমাধান যুদ্ধের স্থায়ী অবসান: ইরান
পার্সটুডে- জাতিসংঘে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খসড়া প্রস্তাবের প্রতিক্রিয়ায় ঘোষণা করেছে, হরমুজ প্রণালীর সংকটের একমাত্র টেকসই সমাধান হলো যুদ্ধের স্থায়ী অবসান এবং নৌ অবরোধ প্রত্যাহার।
বুধবার জাতিসংঘে ইরানের প্রতিনিধি বলেন, “যুক্তরাষ্ট্র নৌ চলাচলের স্বাধীনতা প্রতিষ্ঠার অজুহাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি অসম্পূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত খসড়া প্রস্তাব এগিয়ে নিচ্ছে,যাতে তারা নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন এবং অবৈধ কর্মকাণ্ডকে বৈধতা দিতে পারে, এর উদ্দেশ্য সংকট সমাধানের জন্য নয়।”
ইরানের প্রতিনিধি আরও বলেন, ইরান সদস্য রাষ্ট্রগুলোর প্রতি এই আহ্বান জানাচ্ছে যে, তারা যেন চাপের কাছে নতি স্বীকার না করে যুক্তি, ন্যায়বিচার ও নীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেয় এবং এই খসড়া প্রস্তাব প্রত্যাখ্যান করে; পাশাপাশি এর সমর্থন বা উপস্থাপনে অংশগ্রহণ থেকেও বিরত থাকে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার আবারও তার অবস্থান থেকে সরে এসে দাবি করেন,যুদ্ধ বন্ধে সমঝোতা এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে “প্রজেক্ট ফ্রিডম” সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
তবে ট্রাম্পের এই দাবির বিপরীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার ঘোষণা করেন,প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে হরমুজ প্রণালী ইস্যুতে ইরানবিরোধী একটি খসড়া প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জমা দেওয়া হয়েছে।#
পার্সটুডে/এসএ/৭