২/৩ সপ্তাহের মধ্যে করোনার প্রকোপ কমে আসবে: প্রেসিডেন্ট রুহানির আশাবাদ
https://parstoday.ir/bn/news/iran-i78461-২_৩_সপ্তাহের_মধ্যে_করোনার_প্রকোপ_কমে_আসবে_প্রেসিডেন্ট_রুহানির_আশাবাদ
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের জনগণকে জনসমাগম এড়িয়ে চলার বর্তমান ধারা আগামী দুই থেকে তিন সপ্তাহ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছেন, আশা করা যায় ততদিনে করোনাভাইরাসের প্রকোপ কমে আসবে। তিনি আজ (শনিবার) তেহরানে এক বক্তৃতায় এ আশা ব্যক্ত করেন।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মার্চ ২১, ২০২০ ১৭:৪৪ Asia/Dhaka
  • করোনাভাইরাস মোকাবিলার উদ্দেশ্যে গঠিত জাতীয় সদরদপ্তরে  বক্তৃতা দেন হাসান রুহানি
    করোনাভাইরাস মোকাবিলার উদ্দেশ্যে গঠিত জাতীয় সদরদপ্তরে বক্তৃতা দেন হাসান রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের জনগণকে জনসমাগম এড়িয়ে চলার বর্তমান ধারা আগামী দুই থেকে তিন সপ্তাহ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছেন, আশা করা যায় ততদিনে করোনাভাইরাসের প্রকোপ কমে আসবে। তিনি আজ (শনিবার) তেহরানে এক বক্তৃতায় এ আশা ব্যক্ত করেন।

ইরানে জনসমাগম এড়িয়ে চলার অংশ হিসেবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইরানে বর্তমানে ফার্সি নববর্ষের ছুটি চলছে। এই সময়ে লাখ লাখ ইরানি দেশের এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করলেও এ বছর সরকারের আহ্বানে সাড়া দিয়ে বেশিরভাগ মানুষ নিজ নিজ ঘরে অবস্থান করায় সন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট রুহানি।

তিনি যতটা সম্ভব জীবনযাত্রার এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আবারো জনগণের প্রতি আহ্বান জানান। করোনাভাইরাস মোকাবিলার উদ্দেশ্যে গঠিত জাতীয় সদরদপ্তরে দেয়া বক্তৃতায় হাসান রুহানি আরো বলেন, ইরানের অর্থনীতির চাকা থামিয়ে দেয়ার জন্য বিপ্লব-বিরোধী শক্তিগুলো চক্রান্ত শুরু করেছে। কিন্তু অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রতিটি পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

ইরানের উপ স্বাস্থ্যমন্ত্রী আলীরেজা রায়িসি

এদিকে ইরানের উপ স্বাস্থ্যমন্ত্রী আলীরেজা রায়িসি আজ জানিয়েছেন, দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২০ হাজার ৬১০ জনে পৌঁছেছে।  এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৩ জনের মৃত্যুর ফলে ইরানে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক হাজার ৫৫৬ জনে দাঁড়িয়েছে। মন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি এখন পর্যন্ত সাত হাজার ৬৩৫ রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে খবর দিয়েছেন ইরানের উপ স্বাস্থ্যমন্ত্রী। করোনাভাইরাসে আক্রান্তের প্রকোপ প্রায় সব প্রদেশে কমতে শুরু করেছে বলেও তিনি জানিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।