করোনাবিরোধী লড়াই: তেহরানের সব বাণিজ্যকেন্দ্র বন্ধের নির্দেশ
-
ইরানের সবচেয়ে বড় বাণিজ্যকেন্দ্র \\\'ইরান মল\\\'।
ইরানে করোনাভাইরাস বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে আজ (রোববার) থেকে রাজধানী তেহরানের সব বাণিজ্যকেন্দ্র এবং চেইন স্টোর বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে খাদ্যপণ্য বিক্রয়কারী এবং ওষুধের দোকান এ নির্দেশের আওতায় পড়বে না।
তেহরান প্রদেশের উপগভর্নর হামিদ রেজা গুদারজি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে কি করণীয় সে সংক্রান্ত নির্দেশ এক কোটি ২০ লাখ অধিবাসীর মহানগরী তেহরানের জন্য জারি করা হয়।
তিনি বলেন, খাদ্যপণ্য এবং ওষুধের দোকান খোলা থাকবে। এ ছাড়া, কোনও বাণিজ্যিক প্রতিষ্ঠান এ নির্দেশ ভঙ্গ করলে তাকে কঠোর জরিমানা করা হবে।
করোনার বিস্তার ঠেকাতে ইরানের তৎপরতা আরও বৃদ্ধি করার অংশ হিসেবে নতুন এ নির্দেশ জারি করা হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।