মার্কিন একতরফা নিষেধাজ্ঞা মানবাধিকারের সম্পূর্ণ পরিপন্থী: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i79401-মার্কিন_একতরফা_নিষেধাজ্ঞা_মানবাধিকারের_সম্পূর্ণ_পরিপন্থী_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকার পক্ষ থেকে আরোপ করা একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকারের সম্পূর্ণ পরিপন্থী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৭, ২০২০ ১৩:০১ Asia/Dhaka
  • জোকো উইদোদো (বামে) ও রুহানি- ফাইল ফটো
    জোকো উইদোদো (বামে) ও রুহানি- ফাইল ফটো

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকার পক্ষ থেকে আরোপ করা একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকারের সম্পূর্ণ পরিপন্থী।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে টেলিফোন আলাপে আজ (সোমবার) একথা বলেন রুহানি। তিনি বলেন, সারা বিশ্ব যখন প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মোকাবেলা করছে তখন আমেরিকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রমাণ করে তারা বিশ্বের জন্য কতটা বিপজ্জনক।

টেলিফোন সংলাপে প্রেসিডেন্ট রুহানি এবংএজাকো উইদোদো দু দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার আহ্বান জানিয়ে বলেন, দু'দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্যই এই সম্পর্ক ঘনিষ্ঠ করা দরকার।

ইরানে করোনা স্ক্রিনিং করা হচ্ছে

দুই প্রেসিডেন্ট বলেন, বিভিন্ন দেশের মধ্যে এখন পারস্পরিক সহযোগিতা অত্যন্ত বেশি জরুরী কারণ এই মুহূর্তে সারা বিশ্ব করোনাভাইরাসের মতো একটি মহামারীর বিরুদ্ধে লড়াই করছে। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত সহায়তা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেন দুই প্রেসিডেন্ট।

ফোন আলাপে প্রেসিডেন্ট রুহানি বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ইরান বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত সফলতার পরিচয় দিয়েছে। তেহরান এরইমধ্যে ভেন্টিলেটর, সিটিস্ক্যান, এন৯৫ মাস্ক ও করোনাভাইরাস পরীক্ষার কিটসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ভাবন করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৭