করোনাভাইরাস: ইরানে ২৪ ঘন্টায় মৃত্যু ৭৪; সুস্থ হলেন ৯৭৫ জন
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ৭৯ হাজার ৩৯৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (সোমবার) এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেছেন, গত ২৪ ঘণ্টায় ৭৪ জন মারা গেছেন। নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন এক হাজার ২২৩ জন।
এ নিয়ে ইরানে করোনা শনাক্তের সংখ্যা ৯৮ হাজার ছাড়াল। তবে এর মধ্যে প্রায় ৮০ শতাংশ রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, ইরানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ২৭৭ জন।
গত ১৯ ফেব্রুয়ারি ইরানে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। এরপরই জানানো হয় দুই জন মারা গেছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।