ইরানে করোনাভাইরাস পরিস্থিতি: ২৪ ঘণ্টায় কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা
https://parstoday.ir/bn/news/iran-i79670-ইরানে_করোনাভাইরাস_পরিস্থিতি_২৪_ঘণ্টায়_কমেছে_আক্রান্ত_ও_মৃতের_সংখ্যা
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৭, ২০২০ ১২:৩৬ Asia/Dhaka
  • ডা. কিয়ানুশ জাহানপুর
    ডা. কিয়ানুশ জাহানপুর

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ইরানে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬৮ জন। গতকাল এ সংখ্যা ছিল ৭৮। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন এক হাজার ৪৮৫ জন। গতকাল এ সংখ্যা ছিল এক হাজার ৬৮০।

কিয়ানুশ জাহানপুর আরও জানিয়েছেন, এ পর্যন্ত ইরানে এক লাখ তিন হাজার ১৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  এর মধ্যে ৮২ হাজার ৭৪৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।  

আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, ইরানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৪৮৬ জন। 

গত ১৯ ফেব্রুয়ারি ইরানে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। এরপরই জানানো হয় দুই জন মারা গেছেন।
সারা বিশ্বে এ পর্যন্ত প্রায় ৪০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন অন্তত দুই লাখ ৬৫ হাজার। # 
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।