করোনাভাইরাস: ইরানে ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে
https://parstoday.ir/bn/news/iran-i79732-করোনাভাইরাস_ইরানে_২৪_ঘণ্টায়_আক্রান্ত_ও_মৃতের_সংখ্যা_কমেছে
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে।  ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (শনিবার) এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৯, ২০২০ ১৩:৩১ Asia/Dhaka
  • করোনাভাইরাস: ইরানে ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে।  ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (শনিবার) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ইরানে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪৮ জন। গতকাল এ সংখ্যা ছিল ৫৫। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত এক হাজার ৫২৯ ব্যক্তি শনাক্ত হয়েছেন । গতকাল এ সংখ্যা ছিল এক হাজার ৫৫৬ জন।

কিয়ানুশ জাহানপুর আরও জানিয়েছেন, এ পর্যন্ত ইরানে এক লাখ চার হাজার ৬৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৫ হাজার ৬৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,২২৭ জন।

আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, ইরানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৫৮৯ জন।

গত ১৯ ফেব্রুয়ারি ইরানে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। এরপরই জানানো হয় দুই জন মারা গেছেন।

সারা বিশ্বে এ পর্যন্ত ৪০ লাখের মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন অন্তত দুই লাখ ৭৬ হাজার।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।