করোনাভাইরাস: ইরানে ২৪ ঘণ্টায় কমেছে সংক্রমিত হওয়ার সংখ্যা
https://parstoday.ir/bn/news/iran-i79768-করোনাভাইরাস_ইরানে_২৪_ঘণ্টায়_কমেছে_সংক্রমিত_হওয়ার_সংখ্যা
ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার সংখ্যা কমলেও মৃতের সংখ্যা কিছুটা বেড়েছে।  ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (রোববার) এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১০, ২০২০ ১২:৪৮ Asia/Dhaka
  • ডা. কিয়ানুশ জাহানপুর
    ডা. কিয়ানুশ জাহানপুর

ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার সংখ্যা কমলেও মৃতের সংখ্যা কিছুটা বেড়েছে।  ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (রোববার) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ইরানে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫১ জন। গতকাল এ সংখ্যা ছিল ৪৮। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত এক হাজার ৩৮৩ ব্যক্তি শনাক্ত হয়েছেন । গতকাল এ সংখ্যা ছিল এক হাজার ৫২৯ জন।

কিয়ানুশ জাহানপুর আরও জানিয়েছেন,এ পর্যন্ত ইরানে এক লাখ সাত হাজার ৬০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৬ হাজার ১৪৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, ইরানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৬৪০ জন।

গত ১৯ ফেব্রুয়ারি ইরানে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। এরপরই জানানো হয় দুই জন মারা গেছেন।

সারা বিশ্বে এ পর্যন্ত ৪১ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন দুই লাখ ৮০ হাজার বেশি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।