করেনাভাইরাস: ইরানে ২৪ ঘণ্টায় সুস্থ ১,২৭৯, মৃত্যু ৪৫
https://parstoday.ir/bn/news/iran-i79788-করেনাভাইরাস_ইরানে_২৪_ঘণ্টায়_সুস্থ_১_২৭৯_মৃত্যু_৪৫
ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যা কমেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (সোমবার) এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
মে ১১, ২০২০ ১৭:৩৪ Asia/Dhaka
  • যাদের প্রচেষ্টায় সেরে উঠছেন করোনা রোগীরা
    যাদের প্রচেষ্টায় সেরে উঠছেন করোনা রোগীরা

ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যা কমেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (সোমবার) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ইরানে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪৫ জন। গতকাল এ সংখ্যা ছিল ৫১। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত এক হাজার ৬৮৩ ব্যক্তি শনাক্ত হয়েছেন । গতকাল এ সংখ্যা ছিল এক হাজার ৩৮৩ জন।

কিয়ানুশ জাহানপুর আরও জানিয়েছেন, এ পর্যন্ত ইরানে এক লাখ নয় হাজার ২৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৭ হাজার ৪২২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,২৭৯ জন।

ডা. কিয়ানুশ জাহানপুর

আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, ইরানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৬৮৫ জন।  

গত ১৯ ফেব্রুয়ারি ইরানে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। এরপরই জানানো হয় দুই জন মারা গেছেন।

সারা বিশ্বে এ পর্যন্ত ৪২ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন দুই লাখ ৮৪ হাজার বেশি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।