করোনাভাইরাস: ইরানে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৩৫ জন
-
ডা. কিয়ানুশ জাহানপুর
ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৯৩৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ইরানে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৮ জন এবং করোনাভাইরাসে সংক্রমিত এক হাজার ৪৮১ ব্যক্তি শনাক্ত হয়েছেন ।
কিয়ানুশ জাহানপুর আরও জানিয়েছেন,এ পর্যন্ত ইরানে এক লাখ ১০ হাজার ৭৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৮ হাজার ৩৫৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী,ইরানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৭৩৩ জন।
গত ১৯ ফেব্রুয়ারি ইরানে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। এরপরই জানানো হয় দুই জন মারা গেছেন।
সারা বিশ্বে এ পর্যন্ত ৪২ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন দুই লাখ ৮৭ হাজার বেশি।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।