করোনাভাইরাস: ইরানে ২৪ ঘণ্টায় সুস্থ হলেন ১,০৭১ জন
-
করোনাভাইরাস শনাক্তকরণ কেন্দ্র
ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১,০৭১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (বুধবার) এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ইরানে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫০ জন এবং করোনাভাইরাসে সংক্রমিত এক হাজার ৯৫৮ ব্যক্তি শনাক্ত হয়েছেন ।
কিয়ানুশ জাহানপুর আরও জানিয়েছেন, এ পর্যন্ত ইরানে এক লাখ ১২ হাজার ৭২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৯ হাজার ৪২৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, ইরানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৭৮৩ জন।
গত ১৯ ফেব্রুয়ারি ইরানে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। এরপরই জানানো হয় দুই জন মারা গেছেন।
সারা বিশ্বে এ পর্যন্ত ৪৩ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন দুই লাখ ৯৩ হাজার বেশি।#
পার্সটুডে/এসএ/১৩