বাশার আসাদের পদত্যাগ নিয়ে ইরান-রাশিয়া সমঝোতা প্রত্যাখ্যান
https://parstoday.ir/bn/news/iran-i79984-বাশার_আসাদের_পদত্যাগ_নিয়ে_ইরান_রাশিয়া_সমঝোতা_প্রত্যাখ্যান
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে রাশিয়ার সঙ্গে ইরানের একটি সমঝোতা হয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো যে খবর দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, এটি একটি ‘ডাহা মিথ্যা’ খবর যা মার্কিন-ইহুদিবাদী গণমাধ্যম গুজব আকারে ছড়িয়ে দিয়েছে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মে ১৮, ২০২০ ০৬:৩৭ Asia/Dhaka
  • হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে রাশিয়ার সঙ্গে ইরানের একটি সমঝোতা হয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো যে খবর দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, এটি একটি ‘ডাহা মিথ্যা’ খবর যা মার্কিন-ইহুদিবাদী গণমাধ্যম গুজব আকারে ছড়িয়ে দিয়েছে।

ইরানের সংসদ স্পিকার আলী লারিজানির বিশেষ সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান তার অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন বলে ইরানি বার্তা সংস্থা ‘তাসনিম’ খবর দিয়েছে।

দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে আব্দুল্লাহিয়ানের বৈঠক (ফাইল ছবি)

পোস্টে আব্দুল্লাহিয়ান লিখেছেন: সিরিয়ার বৈধ প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আরব বিশ্বে তাকফিরি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনাকারী একজন মহান নেতা। তার বিরুদ্ধে মার্কিন-ইহুদিবাদী গণমাধ্যম গুজব ছড়িয়েছে। সিরিয়ার সার্বভৌমত্ব, অখণ্ডতা ও জাতীয় সংহতির প্রতি ইরানের জোরালো সমর্থন অব্যাহত থাকবে।

টুইটার পোস্টে প্রেসিডেন্ট আসাদ ও জেনারেল সোলায়মানির সাক্ষাতের এই ছবিটি প্রকাশ করেন আব্দুল্লাহিয়ান

সিরিয়ার ব্যাপারে ইরানের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমির আব্দুল্লাহিয়ান এবং তিনি এ পর্যন্ত একাধিকার দামেস্ক সফর করেছেন। তিনি তার টুইটার পোস্টে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদে সঙ্গে গত জানুয়ারিতে ইরাকে মার্কিন হামলায় শহীদ কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল সোলায়মানির সাক্ষাতের একটি ফাইল ছবিও তুলে ধরেন।

সম্প্রতি কয়েকটি পশ্চিমা ও আরব গণমাধ্যম সিরিয়ার সরকার বিরোধীদের বরাত দিয়ে দাবি করেছিল, প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার ব্যাপারে রাশিয়ার সঙ্গে ইরানের একটি সমঝোতা হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।