করোনাভাইরাস: ইরানে ২৪ ঘণ্টায় সুস্থ ১,৯১২, মৃত্যু ৩৪
https://parstoday.ir/bn/news/iran-i80168-করোনাভাইরাস_ইরানে_২৪_ঘণ্টায়_সুস্থ_১_৯১২_মৃত্যু_৩৪
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৯১২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৫, ২০২০ ১৩:০৪ Asia/Dhaka
  • ডা. জাহানপুর
    ডা. জাহানপুর

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৯১২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এ নিয়ে গত তিন মাসে এক লাখ সাত হাজার ৭১৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে দুঃখজনকভাবে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৩৪ জন মারা গেছেন। এছাড়া, একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ২৩ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (সোমবার) এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ পর্যন্ত ইরানে এক লাখ ৩৭ হাজার ৭২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন সাত হাজার ৪৫১ জন।

সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ ৪৭ হাজারের বেশি মানুষ। এছাড়া, আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ২০ হাজারের বেশি।#  

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।