করোনাভাইরাস: ইরানে এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ১ লাখ ১৩ হাজার
https://parstoday.ir/bn/news/iran-i80249-করোনাভাইরাস_ইরানে_এ_পর্যন্ত_সুস্থ_হয়েছেন_প্রায়_১_লাখ_১৩_হাজার
ইসলামি প্রজাতন্ত্র ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ১২ হাজার ৯৮৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৮, ২০২০ ১৪:৪৪ Asia/Dhaka
  • করোনাভাইরাস: ইরানে এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ১ লাখ ১৩ হাজার

ইসলামি প্রজাতন্ত্র ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ১২ হাজার ৯৮৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এ পর্যন্ত ইরানে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৩ হাজার ৮৪৯ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (বৃহস্পতিবার) এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, দুঃখজনকভাবে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৬৩ জন মারা গেছেন। এছাড়া,একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ২৫৮ জন। এর মধ্যে মারা গেছেন সাত হাজার ৬২৭ জন।

সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ ৫৮ হাজারের বেশি মানুষ। এছাড়া, আক্রান্তের সংখ্যা ৫৮ লাখের বেশি।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।