ইরানে সুস্থ হয়েছেন প্রায় এক লাখ ৩০ হাজার করোনা রোগী, আক্রান্ত কমেছে
https://parstoday.ir/bn/news/iran-i80452-ইরানে_সুস্থ_হয়েছেন_প্রায়_এক_লাখ_৩০_হাজার_করোনা_রোগী_আক্রান্ত_কমেছে
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ২৯ হাজার ৭৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৭ হাজার ১৫৬ জন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ০৫, ২০২০ ১৩:৩৩ Asia/Dhaka
  • ইরানে সুস্থ হয়েছেন প্রায় এক লাখ ৩০ হাজার করোনা রোগী, আক্রান্ত কমেছে

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ২৯ হাজার ৭৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৭ হাজার ১৫৬ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (শুক্রবার) এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৮৮৬ জন। আগের দিন আক্রান্ত হয়েছিলেন তিন হাজার ৫৭৪ জন। ফলে আক্রান্তের সংখ্যা প্রায় ৭০০ কমেছে।

ডা. কিয়ানুশ জাহানপুর জানান, দুঃখজনকভাবে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৬৩ জন রোগী মারা গেছেন। এ নিয়ে ইরানে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা আট হাজার ১৩৪ জনে পৌঁছল।

এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ ৯৩ হাজারের বেশি মানুষ। এছাড়া, আক্রান্তের সংখ্যা ৬৭ লাখ ২৭ হাজার ছাড়িয়ে গেছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।