করোনাভাইরাস: ইরানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩৮ হাজার রোগী
https://parstoday.ir/bn/news/iran-i80556-করোনাভাইরাস_ইরানে_সুস্থ_হয়ে_বাড়ি_ফিরেছে_১_লাখ_৩৮_হাজার_রোগী
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ৩৮ হাজার সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় দুই হাজার ব্যক্তি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৯, ২০২০ ১৪:৩৮ Asia/Dhaka
  • ডা. কিয়ানুশ জাহানপুর
    ডা. কিয়ানুশ জাহানপুর

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ৩৮ হাজার সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় দুই হাজার ব্যক্তি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (মঙ্গলবার) সাংবাদিকদের তার দেশে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৯৫ জন। এদের মধ্যে ৯০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকিরা চিকিৎসকের তত্বাবধানে নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। 

ইরানে এ পর্যন্ত এক লাখ ৭৫ হাজার ৯২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন উল্লেখ করে ডা. কিয়ানুশ বলেন, দুঃখজনকভাবে গত ২৪ ঘন্টায় ৭৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে ইরানে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা আট হাজার ৪২৫ জনে পৌঁছাল।

এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ছয় হাজারের বেশি মানুষ। এছাড়া, আক্রান্তের সংখ্যা ৭১ লাখ ছাড়িয়ে গেছে।#

পার্সটুডে/এমবিএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।