করোনাভাইরাস: ইরানে সুস্থ রোগীর সংখ্যা এক লাখ ৪০ ছাড়াল
-
নয়া মুখপাত্র সিমা সাদাত লারি
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ৪০ হাজার ৫৯০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৭৭ হাজার ৯৩৮ জন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়া মুখপাত্র সিমা সাদাত লারি আজ (বুধবার) এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ১১ জন। আগের দিন আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৪৩ জন।
সিমা সাদাত লারি বলেছেন, দুঃখজনকভাবে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৮১ জন রোগী মারা গেছেন। এ নিয়ে ইরানে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা আট হাজার ৫০৬ জনে পৌঁছাল।
এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ১৪ হাজারের বেশি মানুষ। এছাড়া, আক্রান্তের সংখ্যা ৭৩ লাখ ছাড়িয়ে গেছে।#
পার্সটুডে/এসএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।