করোনাভাইরাস: ইরানে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪২ হাজার
https://parstoday.ir/bn/news/iran-i80601-করোনাভাইরাস_ইরানে_এ_পর্যন্ত_সুস্থ_হয়েছেন_১_লাখ_৪২_হাজার
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ৪২ হাজার ৬৬৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৮০ হাজার ১৫৬ জন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১১, ২০২০ ১৪:০৫ Asia/Dhaka
  • সিমা সাদাত লারি
    সিমা সাদাত লারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ৪২ হাজার ৬৬৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৮০ হাজার ১৫৬ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়া মুখপাত্র সিমা সাদাত লারি আজ (বৃহস্পতিবার) এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ২৩৮ জন। আগের দিন আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ১১ জন।

সিমা সাদাত লারি বলেছেন, দুঃখজনকভাবে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৭৮ জন রোগী মারা গেছেন। এ নিয়ে ইরানে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা আট হাজার ৫৮৪ জনে পৌঁছাল।

এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ১৯ হাজারের বেশি মানুষ। এছাড়া, আক্রান্তের সংখ্যা ৭৪ লাখ ছাড়িয়ে গেছে।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।