‘পরমাণু সমঝোতা লঙ্ঘনকারী আমেরিকার ইরানের ব্যাপারে কথা বলার অধিকার নেই’
-
মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা লংঘন করেছে আমেরিকা। এখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র অধীনে ইরানের বিরুদ্ধে কোনো রকমের তদন্ত করার অধিকার তার নেই।
গতকাল (বৃহস্পতিবার) এক টুইটার পোস্টে জাওয়াদ জারিফ বলেন, পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান তা পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করছে কিন্তু আমেরিকা ইরানের সাথে অহেতুক উত্তেজনা বাড়ানোর সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয়, অন্য দেশগুলোকে আমেরিকার পথ অনুসরণ করার জন্য বাধ্য করছে ওয়াশিংটন।
আমেরিকা দাবি করছে যে, ইরান ৫০ বছরের আন্তর্জাতিক আইন লংঘন করছে তেহরান। মোহাম্মদ জাওয়াদ জারিফ টুইটার পোস্টে আমেরিকায় এ দাবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, যে দেশ আন্তর্জাতিক পরমাণু সমঝোতা লংঘন করে তা থেকে বেরিয়ে গেছে সেই দেশ আইনের দোহাই দিতে পারে না, ইরানের পরমাণু ইস্যুতে তাদের কথা বলার কোনো অধিকার নেই।#
পার্সটুডে/এসআইবি/এআর/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।