ইরানে উৎপাদন প্রায় ১২ শতাংশ বেড়েছে: ড. রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i80651-ইরানে_উৎপাদন_প্রায়_১২_শতাংশ_বেড়েছে_ড._রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, গত দুই মাসে ইরানে শিল্প, কৃষি ও সেবা খাতে উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ১০ থেকে ১২ শতাংশ বেড়েছে। তিনি আজ (শনিবার) ইরানের করোনাভাইরাস মোকাবেলা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে একথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৩, ২০২০ ১২:৫০ Asia/Dhaka
  • ড. রুহানি
    ড. রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, গত দুই মাসে ইরানে শিল্প, কৃষি ও সেবা খাতে উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ১০ থেকে ১২ শতাংশ বেড়েছে। তিনি আজ (শনিবার) ইরানের করোনাভাইরাস মোকাবেলা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে একথা বলেন।

রুহানি আরও বলেছেন, ইরানের উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং তেল বহির্ভূত পণ্যের রপ্তানিও বেড়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, করোনাভাইরাস গোটা বিশ্বের জন্য সমস্যা তৈরি করেছে, তবে ইরান এই সংকটকে সুযোগে পরিণত করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, গত দুই সপ্তাহে ইরানের প্রতিবেশী দেশগুলো সীমান্ত খুলে দিয়েছে এবং সীমান্ত দিয়ে বাণিজ্য চলছে।

ইরানের প্রেসিডেন্ট আরো বলেছেন,গত তিন মাসে যারা করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আর্থিক সহযোগিতা দেওয়া অব্যাহত থাকবে।

স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন-প্রতিরোধ, দৃঢ়তা ও ঐক্যের মাধ্যমে সব ধরনের সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।