করোনায় অর্থনৈতিক বিপর্যয় রোধে সহায়তা করুন: জনগণের প্রতি রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i80681-করোনায়_অর্থনৈতিক_বিপর্যয়_রোধে_সহায়তা_করুন_জনগণের_প্রতি_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে জাতীয় অর্থনীতিতে যাতে বিপর্যয় সৃষ্টি না হয় সেজন্য জনগণকে সহায়তা করতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৪, ২০২০ ১৪:৫৬ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে জাতীয় অর্থনীতিতে যাতে বিপর্যয় সৃষ্টি না হয় সেজন্য জনগণকে সহায়তা করতে হবে।

আজ (রোববার) রাজধানী তেহরানে সরকারের অর্থনৈতিক কমিটির বৈঠকে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রেসেডন্ট রুহানি বলেন, অর্থনৈতিক বিপর্যয় রোধে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবচেয়ে কার্যকর ব্যবস্থা। তিনি বলেন, করোনাভাইরাসের মহামারীতে বিশ্বের অন্যান্য দেশের মতো ইরানে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে তা কাটিয়ে উঠতে ইরানের জনগণের অংশগ্রহণের কোনো বিকল্প নেই।

প্রেসিডেন্ট রুহানি বলেন, যখন ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ও নিষ্ঠুরতম নিষেধাজ্ঞা চলছে তখন করোনাভাইরাসের কারণে অর্থনীতিকে কিভাবে রক্ষা করা উচিত আমি মনে করি ইরানের জনগণ সে ব্যাপারে যথেষ্ট সচেতন। বৈঠকে প্রেসিডেন্ট রুহানি ইরানের জনগণকে যেকোনো ধরনের ভাইরাসের মহামারী থেকে রক্ষা করার ব্যাপারে তার সরকারের দৃঢ় মনোভাবের কথা পুনর্ব্যক্ত করেন।#

পার্সটুডে/এসআইবি/১৪