ইরানে করোনাজয়ীর সংখ্যা ১ লাখ ৫৯ হাজার পার; ২৪ ঘণ্টায় মৃত্যু ১২০
https://parstoday.ir/bn/news/iran-i80794-ইরানে_করোনাজয়ীর_সংখ্যা_১_লাখ_৫৯_হাজার_পার_২৪_ঘণ্টায়_মৃত্যু_১২০
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ৫৯ হাজার ১৯২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৯, ২০২০ ১২:৩৩ Asia/Dhaka
  • ইরানে করোনাজয়ীর সংখ্যা ১ লাখ ৫৯ হাজার পার; ২৪ ঘণ্টায় মৃত্যু ১২০

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ৫৯ হাজার ১৯২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৬২ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (শুক্রবার) এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬১৫ জন। আগের দিন শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৫৯৬ জন।

সিমা সাদাত লারি বলেছেন, দুঃখজনকভাবে করোনাভাইরাসে আক্রান্ত ১২০ জন রোগী গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। এ নিয়ে ইরানে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা নয় হাজার ৩৯২ জনে পৌঁছাল।

এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ৫৬ হাজারের বেশি মানুষ। এছাড়া, আক্রান্তের সংখ্যা ৮৬ লাখ ছাড়িয়েছে।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।