ইসরাইল ভেতর থেকেই ধসে পড়ার অবস্থায় রয়েছে: ইরানের সংসদ স্পিকার
https://parstoday.ir/bn/news/iran-i80919-ইসরাইল_ভেতর_থেকেই_ধসে_পড়ার_অবস্থায়_রয়েছে_ইরানের_সংসদ_স্পিকার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মুহাম্মদ বাকের কলিবফ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ভেতর থেকেই ধসে পড়ার মতো সঙ্কটের সম্মুখীন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৪, ২০২০ ১৩:২২ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মুহাম্মদ বাকের কলিবফ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ভেতর থেকেই ধসে পড়ার মতো সঙ্কটের সম্মুখীন।

তিনি আজ (বুধবার) তেহরানে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সালাহ যাভাভি’র সঙ্গে বৈঠকে এ কথা বলেন। কলিবফ আরো বলেন,দখলদার ইসরাইলের অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভা গঠনের জন্য সংকটের সম্মুখীন। এটা তাদের ভেতর থেকে ধসে পড়ার সংকটের প্রমাণ।  

ইরানের সংসদ স্পিকার আরও বলেন, ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের প্রধান সমস্যা। ফিলিস্তিনি জনগণের লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে এবং এটি ইরানের মৌলিক নীতি।

এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর ইমাম খোমেনী (রহ.) যে পরিকল্পনা বাস্তবায়ন করে গেছেন তা ইহুদিবাদী ও মার্কিন পরিকল্পনাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। হজরত ইমাম খোমেনী (রহ.)’র পর হজরত আয়াতুল্লাহ খামেনেয়ীও একইভাবে ফিলিস্তিন মুক্তির জন্য এবং মুসলিম বিশ্বে ঐক্য সৃষ্টিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু অবৈধ ইসরাইলের পতন ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীরা মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের পথে বাধা তৈরি করে যাচ্ছে।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।