করোনাভাইরাস: ইরানে ২৪ ঘণ্টায় সুস্থ হলেন ২,৩৬৬ জন
https://parstoday.ir/bn/news/iran-i81154-করোনাভাইরাস_ইরানে_২৪_ঘণ্টায়_সুস্থ_হলেন_২_৩৬৬_জন
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ৯৬ হাজার ৪৬৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৩৬৬ জন।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
জুলাই ০৩, ২০২০ ১৬:৩২ Asia/Dhaka
  • সিমা সাদাত লারি
    সিমা সাদাত লারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ৯৬ হাজার ৪৬৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৩৬৬ জন।

দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৩৫ হাজার ৪২৯ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (শুক্রবার) এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৬৬ জন। গতকাল শনাক্ত হয়েছিলেন দুই হাজার ৬৫২ জন।

সিমা সাদাত লারি বলেছেন, দুঃখজনকভাবে করোনাভাইরাসে আক্রান্ত ১৫৪ জন রোগী গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। এ নিয়ে ইরানে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা ১১ হাজার ২৬০ জনে পৌঁছাল।

এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন পাঁচ লাখ ২৫ হাজারের বেশি মানুষ। এছাড়া, আক্রান্তের সংখ্যা এক কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে।

মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।