সামরিক চুক্তি সই: সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শক্তিশালী করবে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i81302-সামরিক_চুক্তি_সই_সিরিয়ার_ক্ষেপণাস্ত্র_ব্যবস্থা_শক্তিশালী_করবে_ইরান
সামরিক, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সার্বিক সহযোগিতা বিষয়ক চুক্তি সই করেছে ইরান ও সিরিয়া। দামেস্ক সফররত ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি এবং সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর উপপ্রধান লে. জেনারেল আলী আব্দুল্লাহ আইয়্যুব গতকাল (বুধবার) এ চুক্তিতে সই করেন।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
জুলাই ০৯, ২০২০ ০৫:৩৭ Asia/Dhaka
  • চুক্তি স্বাক্ষরের পর করমর্দন করছেন মেজর জেনারেল বাকেরি (বামে) ও লে. জেনারেল আইয়্যুব
    চুক্তি স্বাক্ষরের পর করমর্দন করছেন মেজর জেনারেল বাকেরি (বামে) ও লে. জেনারেল আইয়্যুব

সামরিক, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সার্বিক সহযোগিতা বিষয়ক চুক্তি সই করেছে ইরান ও সিরিয়া। দামেস্ক সফররত ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি এবং সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর উপপ্রধান লে. জেনারেল আলী আব্দুল্লাহ আইয়্যুব গতকাল (বুধবার) এ চুক্তিতে সই করেন।

দামেস্ক থেকে আইআরআইবি’র সংবাদদাতা জানিয়েছেন, ইরান ও সিরিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা এবং দু’দেশের বিরুদ্ধে নানামুখী ক্রমবর্ধমান হুমকি মোকাবিলার উদ্দেশ্যে এ চুক্তি সই হয়েছে।

চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে জেনারেল বাকেরি বলেন, তার দেশ এখন থেকে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে দামেস্ককে সহযোগিতা করবে।

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণে নিজের অভিজ্ঞতা দিয়ে সিরিয়াকে সহযোগিতা করবে ইরান

চুক্তি স্বাক্ষরের পর দু’দেশের সামরিক প্রতিনিধিদল এক যৌথ বিবৃতিতে বলেছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর পৃষ্ঠপোষকতায় সিরিয়ায় তৎপর সব ধরনের সন্ত্রাসী গোষ্ঠীকে কঠোর হাত দমন করা এ চুক্তি স্বাক্ষরের অন্যতম লক্ষ্য। ইরান ও সিরিয়ার মধ্যে বহু বছরের সামরিক, নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতার ফলশ্রুতিতে এ চুক্তি স্বাক্ষরের ক্ষেত্র তৈরি হয়েছে। বিবৃতিতে সিরিয়া থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।