করোনা পরিস্থিতিতেও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i81326-করোনা_পরিস্থিতিতেও_সর্বোচ্চ_চাপ_প্রয়োগের_নীতি_অব্যাহত_রেখেছে_যুক্তরাষ্ট্র_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ কলিবফ বলেছেন, করোনা পরিস্থিতির আলোকে আইন প্রণয়নের দিকে সংসদগুলোর নজর দেওয়া উচিত। তিনি আজ (বৃহস্পতিবার) এশিয়ান পার্লামেন্টারি এসোসিয়েশন বা এপিএ'র ভার্চুয়াল বৈঠকে তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৯, ২০২০ ১৫:০৯ Asia/Dhaka
  • ইরানের সংসদ
    ইরানের সংসদ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ কলিবফ বলেছেন, করোনা পরিস্থিতির আলোকে আইন প্রণয়নের দিকে সংসদগুলোর নজর দেওয়া উচিত। তিনি আজ (বৃহস্পতিবার) এশিয়ান পার্লামেন্টারি এসোসিয়েশন বা এপিএ'র ভার্চুয়াল বৈঠকে তিনি এ কথা বলেন।

কলিবফ আরও বলেছেন, এপিএ'র সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে ইরানসহ বিভিন্ন দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বিভিন্ন দেশ ও জাতির আহ্বান সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত রেখেছে।

আমেরিকার এ ধরণের অমানবিক নীতির বিরুদ্ধে সোচ্চার হতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

ইরানের সংসদ স্পিকার ইহুদিবাদী ইসরাইলের সম্প্রসারণকামী নীতির সমালোচনা করে বলেন, আমরা ইসরাইলের আগ্রাসন ও সম্প্রসারণকামী নীতি বন্ধে সর্বশক্তি নিয়োগ করতে এশিয়ান পার্লামেন্টারি এসোসিয়শনের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। অবিলম্বে এ ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে।

তুরস্কের আয়োজনে এই প্রথম করোনা পরিস্থিতি নিয়ে এশিয়ান পার্লামেন্টারি এসোসিয়েশন বা এপিএ'র বৈঠক অনুষ্ঠিত হলো। এ বৈঠকে বক্তারা করোনা মোকাবেলায় এশিয়ার দেশগুলোর করণীয় নিয়ে আলোচনা করেছেন।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।