মস্কো সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. জাওয়াদ জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i81614-মস্কো_সফরে_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী_ড._জাওয়াদ_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (মঙ্গলবার) রাশিয়া সফরে গেছেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জুলাই ২১, ২০২০ ১৪:৩৮ Asia/Dhaka
  • ড. মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ড. মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (মঙ্গলবার) রাশিয়া সফরে গেছেন।

ড. জারিফ এই সফরে রাশিয়ার প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে কথা রয়েছে।

জাওয়াদ জারিফের সফরসঙ্গী হিসেবে রয়েছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।

সাইয়্যেদ আব্বাস আরাকচি

রাশিয়ার রাজধানী মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি গতরাতে এক টুইটার বার্তায় লিখেছেন: মোহাম্মাদ জাওয়াদ জারিফ মস্কো সফরকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির বার্তা পৌঁছাবেন।

ড. জারিফ চলতি বছরের ১৬ জুনে তুরস্ক ও রাশিয়া সফর করেন এবং উভয় দেশের নেতৃবৃন্দের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।#

পার্সটুডে/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।