ইরান ও ইরাক বার্ষিক বাণিজ্য ২ হাজার কোটি ডলারে নেবে
https://parstoday.ir/bn/news/iran-i81628-ইরান_ও_ইরাক_বার্ষিক_বাণিজ্য_২_হাজার_কোটি_ডলারে_নেবে
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইরাক বার্ষিক বাণিজ্যের পরিমাণ দুই হাজার কোটি ডলারে নিতে চায়। ইরান-ইরাক জয়েন্ট চেম্বার অব কমার্সের প্রধান ইয়াহিয়া আলী ইসহাক একথা বলেছেন। তিনি বলেন, দু দেশের মধ্যকার বাণিজ্য বাড়ানোর উপায় নিবিড়ভাবে পর্যালোচনা করা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২১, ২০২০ ১৫:১৪ Asia/Dhaka
  • ইরান ও ইরাকের মধ্যে বাণিজ্য
    ইরান ও ইরাকের মধ্যে বাণিজ্য

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইরাক বার্ষিক বাণিজ্যের পরিমাণ দুই হাজার কোটি ডলারে নিতে চায়। ইরান-ইরাক জয়েন্ট চেম্বার অব কমার্সের প্রধান ইয়াহিয়া আলী ইসহাক একথা বলেছেন। তিনি বলেন, দু দেশের মধ্যকার বাণিজ্য বাড়ানোর উপায় নিবিড়ভাবে পর্যালোচনা করা হবে।

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি যখন সরকারিভাবে দুই দিনব্যাপী ইরান সফর করছেন তখন দু দেশের জয়েন্ট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে এই বক্তব্য এলো। ইয়াহিয়া ইসহাক ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেন, মুস্তাফা আল-কাজেমির সফর দু দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে ফলপ্রসূ হবে। তিনি জানান, দু দেশের মধ্যে যে আলোচনা হবে তার কেন্দ্রবিন্দু হবে অর্থনৈতিক ইস্যু।

দ্বিপক্ষীয় চুক্তির বাস্তবায়ন, অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বাধা অপসারণ ও বকেয়া ৩০০ কোটি ডলার পরিশোধের উপায় নিয়ে আলোচনা করা হবে বলে জয়েন্ট চেম্বার অব কমার্সের প্রধান জানান।

গত অর্থ বছরে ইরান থেকে ইরাকে ৯০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে। কিন্তু চলতি ফার্সি বছরের প্রথম তিন মাসে ইরান ১৪৫ কোটি ডলারের পণ্য পাঠিয়েছে ইরাকে।#

পার্সটুডে/এসআইবি/২১